Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সিলেটে মুজিববর্ষে রিভারভিউ  উপহার দিলেন এমপি সামাদ

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১০:২১ পিএম

সিলেটে মুজিববর্ষে রিভারভিউ  উপহার দিলেন এমপি সামাদ

সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রবহমান কুশিয়ারা নদীর তীরে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। যুগান্তর

Advertisement

সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রবহমান কুশিয়ারা নদীর তীরে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে উপজেলাবাসীকে ব্যক্তিগত অর্থায়নে রিভারভিউ প্রকল্প উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। ফেঞ্চুগঞ্জ সদরের পশ্চিম বাজার রেলসেতুর পাশে কুশিয়ারা নদীর তীরে এই রিভারভিউ প্রকল্প। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। স্থানীয় এমপির নিজস্ব উদ্যোগে এই রিভারভিউ নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি রিভারভিউ। বিনোদন প্রেমিরা এসে বসার জন্য স্টিলের বেষ্টনী দিয়ে রিভারভিউতে দৃষ্টি নন্দন ৮ টি বেঞ্চ স্থাপন করা হয়েছে। 

প্রতিদিন বিকেলে এসে ভিড় করেন ভ্রমন পিপাসু স্থানীয়রা যুবক যুবতীরা। এছাড়া স্থানীয় উৎসুক জনতাও মুক্ত বাতাসে এক ছিলতে ঘুরতে যান। এব্যাপারে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জবাসীকে এটি উপহার দিয়েছি। স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে সম্পূর্ন নিজ  খরচে এটি নির্মান করে দিয়েছি। এই সম্পদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন এলাকার সকলের।
 

Advertisement

সিলেট ফেঞ্চুগঞ্জ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম